মহাকাশে ফাউন্টেন পেন, বল পেন কাজ করে না, তাহলে নভীচারীরা পেনসিল ব্যবহার করেন না কেন?
আসলে রাশিয়ান মহাকাশ নভোচারীরা আগে পেনসিল ব্যবহার করতেন। কিন্তু পরে এর ব্যবহার তারা বন্ধ করেন। কারণ - [১] পেনসিলের শীষে গ্রাফাইট থাকে। গ্রাফাইট ভেঙ্গে তা জিরো গ্রাভিটিতে ঘুরাঘুরি করলে কাউকে সমস্যায় ফেলতে পারে। চোখে ঢুকতে পারে ইত্যাদি। [২] পেনসিল কাঠ দ্বারা গঠিত। যা উচ্চ চাপে আগুন লেগে যেতে পারে। [৩] গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী। তাই যন্ত্রের কোথাও পেনসিলের এই গ্রাফাইটের গুঁড়া ঢুকলে তা শর্ট সার্কিটের সৃষ্টি করবে। ফলে আগুন লেগে যাবে। রাশিয়ান একটি রকেটে এমন হয়েছিল। এর পর থেকেই পেনসিল ব্যবহার করা বন্ধ করে দেওয়া হয়।