Proshika Shabda ‍software হলো বাংলা টাইপিং এর জন্য একটি কম্পিউটার সফটওয়্যার। Proshika Computer Systems. নামের প্রতিষ্ঠান এই টাইপিং সফটওয়্যার ডেভেলপ করেন। বাংলা টাইপিং এর জন্য বিজয় সফটওয়্যারের পরেই প্রশিকা সফটওয়্যার বহুল ব্যবহৃত ও জনপ্রিয়। বাংলা শাব্দিক ফন্ট ব্যবহার করে এটি দিয়ে বাংলা টাইপ করা হয় ফলে বিজয় এর মতো সব বাংলা ফন্ট এটিতে সাপোর্ট করেনা।

Proshika Shabda কেন প্রয়োজন? এটির ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায় বিভিন্ন সরকারি অফিসে। Proshika software এর মাধ্যমে AdarshaLipi font ব্যবহার করে সরকারি অফিসের চিঠিপত্র টাইপ করা হয়। তাছাড়া কম্পিউটারে বসা লাগে এমন পদে চাকরি প্রত্যাশিদের এটা শেখা বাঞ্ছণীয়। 

কারণ যে অফিসে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেখানে আপনাকে Proshika software এর মাধ্যমে বাংলা টাইপ করা লাগতে পারে। আপনি বিজয়, অভ্র বা অন্য কিছু দিয়ে ভালো টাইপ করতে পারলেও হঠাৎ করে প্রশিকা দিয়ে আপনি সবকিছু টাইপ করতে পারবেন না। কারণ টাইপিং এর জন্য প্রশিকাতে কিছু ব্যতিক্রম রয়েছে যা অভ্যাস না থাকলে টাইপ করা সম্ভব না।

 এই Proshika Software টি কোন কোন Windows এ সাপোর্ট করবে? এই আর্টিকেলে শেয়ার করা প্রশিকা সফটওয়্যারটি Windows 7, Windows 8, Windows 10, Windows 11 এর 32bit বা 64bit এর যেকোন পিসিতে খুব সহজে ইনস্টল ও ব্যবহার করতে পারবেন। এখানে ক্লিক করে ডাউনলোড সেকশনে যান। কিভাবে Proshika Shabda Install করবো? আপনি এই আর্টিকেল পড়ছেন মানে ধরে নেওয়া যায় Proshika Software install এর জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছেন অথবা কিভাবে ইনস্টল করবেন জানেন না। যাহোক, নতুন করে প্রশিকা শব্দ ইনস্টল করার আগে কম্পিউটারে আগের Proshika Shabda uninstall করতে হবে। 

আগে থেকে ইনস্টল করা আছে কিনা এবং থাকলে তা কিভাবে unstall বা ডিলিট করবেন তা এখানে দেখে আসুন। এবার নিচের ধাপগুলো অনুসরণ করুন: 

ধাপ-১: আপনার উইন্ডোজ অনুযায়ী প্রশিকা সফটওয়্যারটি ডাউনলোড করুন। ডাউনলোড করতে এখানে ক্লিক দিন।


ধাপ-২: ডাউনলোডকৃত ‘Proshika Shabda Software by hasebulhassan.blogspot.com.zip’ নামের ফাইলটি মাউসের Right বাটনে ক্লিক করে Unrar/Unzip করুন। কম্পিউটারে Unzip Software ইনস্টল করা না থাকলে Winrar Software টি ডাউনলোড করে নিন।

ধাপ-৩: ফাইলটি Unzip/unrar করার পর All Fonts ও Proshika_Shabda_Aabaz.com.exe এবং একটি গাইডলাইন সম্পর্কিত ফাইল দেখতে পাবেন। এখন থেকে ‘Proshika_Shabda_Aabaz.com.exe’ এর উপর Right বাটনে ক্লিক করে Run as administrato এর উপর ক্লিক করুন। 

এরপর Popup window আসলে Yes করে দিন। এরপর Setup Key ও Setup password এর একটি উইন্ডো আসবে। যেহেতু আমাদের শেয়ার করা সফটওয়্যারটিতে আগে থেকেই setup key সেট করা আছে তাই OK বাটনে ক্লিক করে পরবর্তী ধাপ অনুসরণ করুন।

ধাপ-৪: এই ধাপে User name এর জায়গা আপনার নাম (যেমন: Abdullah) ও Organization এর জায়গা আপনার প্রতিষ্ঠানের নাম (যেমন: Dhaka Jute Mil) দিয়ে Continue এ > আবার Continue > OK ক্লিক করুন। 

ধাপ-৫: এই ধাপে All Fonts ফোল্ডারে যেয়ে Ctrl+A দিয়ে সকল ফন্ট সিলেক্ট করে Right বাটনে ক্লিক করে ফন্টগুলো install করে নিন। 

ধাপ-৬: সবশেষ নতুন করে আপনার ওয়ার্ড ফাইল ওপেন করে মনের সুখে বাংলা টাইপ করতে থাকুন।